স্টাফ রিপোর্টার ::
কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে যথাযথভাবে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে উত্তম ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুষ্টিয়া; জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ।
মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা, দায়িত্ববোধ, পোশাক-পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।