বড়াইগ্রামে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োাজনে টাউন হল সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মো:আলমগীর কবিরাজঃ
নাটোরের বড়াইগ্রাাম উপজেলায়”নিরাপদ নাটোর গঠনে“আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব”প্রতিপাদ্য বিষয়ে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োজনে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন্ র‌্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশসুপার) মোঃ মোয়াজ্জেম হোসেন, বড়াইগ্রামের সহকারীক মিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠি ডএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুলইসলাম, সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক প্রমুখ।
সভায় বক্তা গণ যুব সমাজের মধ্যে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের প্রবনতা, ইভটিজিং, মোবাইল/ইমোঅ্যাকাউন্ট হ্যাকিং এবং বাল্য বিবাহসহ বিভিন্ন ধরনের সা মাজিক অবক্ষয় নিয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। এছাড়া র‌্যাবের কর্মকর্তা গণ সামাজিক অবক্ষয় প্রতিরোধে র‌্যাবের ভূমিকা তুলে ধরে তারা অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।