লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া একটি হিরো ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫ মিনিটে লালপুর থানার এসআই (নিরস্ত্র) আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ লালপুর কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি বিদ্যুৎ কুমার (২২)কে গ্রেপ্তার করেন। তিনি লালপুর উপজেলার দুয়ারিয়া চে ইউনিয়নের রামকান্তপুর গ্রামের স্বপন কুমার ও চায়না রানীর ছেলে।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লালপুর ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে চুরি যাওয়া মামলার আলামত হিসেবে একটি দুই চাকার হিরো ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবারই আদালতের মাধ্যমে নাটোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।