শৈশব
খালে বিলে কুয়ার জলে
গোসল দিয়ে রোজ,
ইশকুল যেতাম গ্রামের পথে
বন্ধু নিতো খোঁজ।
ইশকুল ছুটি হলে পরে
বাড়ি ফিরার পথ,
বেঁকে যেতো এদিক ওদিক
মনে ভিন্ন মত।
পাখির বাসা চাকার গাড়ি
চাঁড়া খেলা হয়,
ফিরতে বাড়ি সন্ধ্যা হতো
মায়ে চিন্তায় রয়।
কাদাজলে ছোট মাছের
করতাম গিয়ে খোঁজ,
শিন্নি বাড়ি সন্ধ্যার পরে
দাদির সাথে বোঝ।
ফল খেয়েছি চুরি করে
কাঁচামিঠা আম,
মুখে লেগে থাকতো খুব রং
খেলে পাকা জাম।