বড়াইগ্রামে নিষিদ্ধ ৫৪টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, মো: আলমগীর কবিরাজ:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিষিদ্ধ চায়না রিং জাল দ্বারা অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫৪ টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দকৃত জাল ও অবৈধভাবে নির্মিত বাঁধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের ফলে ছোট মাছ, মাছের পোন এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়। এতে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুবাশি^র হোসেন সহ পুলিশ ফোর্স।