নিজস্ব প্রতিবেদক, মো: আলমগীর কবিরাজ ::
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ পরিবেশ সংরক্ষণ, একটি সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। সেখানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক, নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ বিশারত আলী।
প্রধান অতিথি বলেন, “বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই বৃক্ষ আমাদের জীবন ও বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে ক্যাম্পাসকে আধুনিক ও পরিবেশবান্ধব শিক্ষা-পরিবেশ গড়ে তোলা হবে।”
এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিটি বিভাগের ছাত্র-ছাত্রী প্রতিনিধিগণ।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত করেন বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোঃ আল আমিন।