বড়াইগ্রামে‘ স্টার্টআপসাইন্স প্রজেক্ট এন্ড ইন্নোভেশন আইডিয়া শো-কেসিং পোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে ‘স্টার্টআপসাইন্স প্রজেক্ট এন্ড ইন্নোভেশন আইডিয়া শোকেসিং পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যামক শিক্ষা অফিসের উদ্যোগেএবংএডুকেশনালএক্সিলেন্সসা পোর্টস্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,বাংলাদেশ এর আয়োজনে এ পোগ্রাম অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার উপজেলাপরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী পর্বে  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যামিক একাডেমিক সুপার ভাইজার মো. মনিরুজ্জামান। এছাড়া সেখানে বক্তব্য রাখেন বড়াইগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন, সহকারী কমিশনার(ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।
এ উপলক্ষে২০টি শিক্ষা প্রতিষ্ঠান পৃথক-পৃথক স্টল স্থাপনকরে এবং প্রতিটি স্টলে ২জন শিক্ষক ও ৩ জনশিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রজেক্ট বিচারক মন্ডলীর সামনে প্রদর্শণ করেন। এ ক্ষেত্রে প্রথম বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থানলাভ করেবনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়। শেষে বিজয়ীদের মাঝে সন্মাননা পুরষ্কার, ক্রেস্ট ও সনদপত্রপ্রদানকরা হয়।

মোঃ  আলমগীর হোসেন কবিরাজ