বড়াইগ্রামের আদগ্রাম সর. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধা

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাজমা খাতুনের অবসর জনিত বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষাকর্মকর্তা মো. শওকত আলী রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ডিগ্রি কলেজের অধ্যাপক মো. জালাল উদ্দিন এবং আদগ্রামশহীদ শাজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসাহাক আলী।
এছাড়া অনুষ্ঠানে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন আদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালযরে সহকারী শিক্ষক মো. হাতেম আলী,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. বেলাল হোসেন, মো. লুৎফর রহমান, মো. নিজাম উদ্দিন, মো. তোরাব আলী ও নিরঞ্জন কুমার সরকার। অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

মোঃ আলমগীর হোসনে কবরিাজ