বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুষি সংঘর্ষে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনজুর মুর্শেদ জানান, রাজশাহীর লক্ষ্মীপুরের বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না পাম্প এলাকায় বিপরীতমুখী আমবাহী পিকআপের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার চারমাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আকিব, তার স্ত্রী এ্যানী, ৪ বছরের অপর সন্তান ইহান ও আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে হাসপাতালে নেয়ার পথে অপর শিশু ইহানের মৃত্যু হয়। আহত তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো: আলমগীর কবিরাজ