বড়াইগ্রাম উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতবিদেক, মো. আলমগীরকবরিাজ:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নে বৃহষ্পতিবার উপজেলার দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ¦া মোঃ হেলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তহমিনা পারভীন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।