বড়াইগ্রামে সাপের কামড়ে ফেরিওয়ালার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মোঃ আলমগীর কবিরাজ,
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে আব্দুর রহিম (৫৫) নামে এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত আব্দুর রহিম উপজেলার ভরতপুর গ্রামের মৃত আবু রায়হানের ছেলে। তিনি বিভিন্ন স্থানে ফেরি করে বাদাম সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিক্রি করতেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির পাশের বিলে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে ঘাস কাটার সময় একটি বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে প্রথম বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান।