বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী নিহত, দুই যুবক

নিজস্ব প্রতিবেদক, মো:আলমগীর কবিরাজ:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় টিকটকার তরুণী মেধা আক্তার (২২) নিহত হয় এবং দুইজন যুবক গুরুতর আহত হয়। শুক্রবার ভোর রাতে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে উপজেলার আগ্রান সুতিরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মেধা আক্তার বগুড়া জেলার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে।আহতরা হলো গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২৫) এবং একই এলাকার জলিলের ছেলে পলক (২৬)।
নিহতের বোন ও পুলিশি সুত্রে জানা যায়, পিতা- মাতার বিবাহ বিচ্ছেদের পর মাতা নাটোর সগর ও মেধা আক্তার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরে থাকতো। এরমধ্যে টিকটকের মাধ্যমে মেধা আক্তারের সঙ্গে পরিচয় হয় গুরুদাসপুরের উক্ত দুই যুবকের।একপর্যায়ে যোগাযোগের মাধ্যমেতারা দুইজনবনপাড়া থেকে তাকে ভাড়া করে গুরুদাসপুরে নিয়ে যায়। সারারাত সেখানে অবস্থান শেষে শুক্রবার ভোররাতে তারা তিনজন মোটরসাইকেলযোগে আবার বনপাড়ায় ফিরতেছিল। পথে মোটরসাইকেলটি আগ্রান সুতিরপাড় নামক স্থানে পৌছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। তখনমেধা আক্তারছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পর্যবেক্ষকরা বলছেন, মোবাইল ফোনে গড়ে ওঠা না-জানা বন্ধুদের সাথে গভীর রাতের এই আনন্দ ভোগ করতে যেয়ে অবশেষে হারিয়ে গেল একটি তাজা প্রাণ।সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙিন আলো ও আনন্দের আড়ালে যে কত বড় ঝুঁকি লুকিয়ে থাকে, মেধা আক্তারেরএই করুণ পরিণতি আমাদের সমাজকে আজ আরও একবার ভেবে দেখার বড় এক সতর্কবার্তা দিয়ে গেল।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান,নিহতের বোন সুমি আক্তার এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। তিনি বাঘা উপজেলার নিমতলা এলাকার সাজদার রহমানের স্ত্রী। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।