নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে নাটোর- পাবনা মহাসড়কের বনপাড়া পৌরশহরে শনিবার বেলা ১১ টার সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক বাবু জয়ন্তকুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল কুমার দাস, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, বনপাড়া পৌর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবদাস সান্যাল প্রমুখ।
মো: আলমগীর কবিরাজ