বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

প্রতিবেদক মো. আলমগীর কবিরাজ##
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুুিষ্ঠত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলী আকবর, মোঃ মমিন আলী, আব্দুল্লাহ আল আজাদ দুলাল, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এসএম লুৎফর রহমান, অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক গোপাল কুমার দাস, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে উপজেলা ও পুলিশ প্রশাসন কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পুজা উদযাপন কমিটির সকলকে অবহিত করা হয়। দূর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে সকলকে আশ্বস্থ করা হয়। উপজেলায় মোট ৫২টি পূজা মন্ডপ রয়েছে। সভায় উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।