চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি ::

চট্টগ্রামে রেলের পরিত্যক্ত ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টা ৪৭ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট-বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে পরিত্যক্ত ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।