আবরার নুর ফাহিম
স্টাফ রিপোর্টার ::
টাঙ্গাইলের ধনবাড়িতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে নির্মিত ছাদ বাগান ও ছাত্রীদের জন্য কমন রুমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শরীফা হক।
আজ সোমবার দুপুরে ধনবাড়ি উপজেলা পরিদর্শনে গিয়ে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর জাহান আক্তার সাথী, সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক, পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বাবুলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থী ও স্কাউট দল টাঙ্গাইলের জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে উদ্বোধন শেষে তিনি ছাদ বাগান ও কমন রুম পরিদর্শন করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।