নিজস্ব প্রতিবেদক ## নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশু শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহিমের (৭) মৃত্যু হয়েছে। আব্দুর রহিম জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী। ওই গ্রামের মোহাম্মদ শাহ আলমের ছেলে।
স্থানীয়রা জানান,শনিবার সকাল সাড়ে আটটার দিকে জোনাইল প্রি-ক্যাডেট স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত মিশুক (অটোভ্যান) শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, “ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মো: আলমগীর কবিরাজ