নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৭৯ হাজার ৪১৯ ভোট। এ আসনে ১২৫ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন।
নাটোর-২ (নাটোর সদর- নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট। এ আসনে ১৫৬ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ০৬ হাজার ৮৮৬।
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৩০৯। এ আসনে ১১৮ টি কেন্দ্র।
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো.আব্দুুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট। এ আসনে ১৬৭ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৩ হাজার ৬০০।
আলমগীর কবিরাজ