বড়াইগ্রামে ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কমিটি গঠন

 

নিজস্ব প্রতিবেদক ।। নাটোরের বড়াইগ্রামে পোষ্টমাষ্টার ফয়জুর রহমানকে সভাপতি ও নাজমুল হককে সাধারণ সম্পাদক করে গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে পদপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো: আবুল হাশেম, সহ-সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, দপ্তর সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ রাহিমুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব আহমেদ ও সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, কার্য্য নির্বাহী সদস্য ইসাহাক আলী ও আব্দুল করিম।

মোঃ মভআলমগীর কবিরাজ