নিজস্ব প্রতিবেদক, মো: আলমগীর কবিরাজ:
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত ২য় আন্তর্জাতিক সম্মেলন ও গবেষণা মেলা ২০২৬-এ ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার অর্জন করেছেন।
বাউয়েটের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা রব দিশা- তার দল মোছা. নুসরাত জাহান ও অরূপ রতন পাল গবেষণা পোস্টারটি উপস্থাপন করেন। গত ১ ও ২ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন এন্ড পাবলিক হেলথ উপ-প্রতিপাদ্যের অধীনে তাঁর দলের গবেষণাপত্রটি পোস্টার আকারে উপস্থাপন করেন।
“ঝসধৎঃঢ়যড়হব টংধমব উঁৎধঃরড়হ ধহফ চঁৎঢ়ড়ংব; ঞযবরৎ ঊভভবপঃং ড়হ অপধফবসরপ চবৎভড়ৎসধহপব ঃযৎড়ঁময অপধফবসরপ উরংঃৎধপঃরড়হ ধসড়হম ইধহমষধফবংযর ঝঃঁফবহঃং” শীর্ষক গবেষণায় বাংলাদেশের শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের সময়কাল ও উদ্দেশ্য এবং একাডেমিক মনোযোগ বিচ্যুতির মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফলে এর বিরুপ প্রভাব তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে এ অর্জনে বিজয়ী শিক্ষার্থী ও গবেষণা দলের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে তাদের আরও সাফল্য কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক ড. সানোয়ার হোসাইন।