লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন : ৩ জনের কারাদণ্ড​

 লালপুর (নাটোর) প্রতিনিধি:; নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু তোলার অপরাধে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।​দণ্ডপ্রাপ্তরা হলেন:​মোঃ তাজমুল আহমেদ (২৮): পিতা মৃত আমিরুল খামারু, গ্রাম: তিলকপুর, থানা: লালপুর, জেলা: নাটোর (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)।​মোঃ রবিন (২৩): পিতা সালাম বিশ্বাস, গ্রাম: মোসলেমপুর, থানা: ভেড়ামারা, জেলা: কুষ্টিয়া (৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড)।​মোহাম্মদ আমিরুল (২২): পিতা মোঃ আনোয়ার, গ্রাম: রহিমপুর, থানা: লালপুর, জেলা: নাটোর (১ মাসের বিনাশ্রম কারাদণ্ড)।​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার) জনাব মোঃ আবির হোসেন। অভিযানকালে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং লালপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।