লালপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত ৯

নিজস্ব প্রতিবেদক :: নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া জামে মসজিদ কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত: ৯ জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কচুয়া গ্রামের মিজানুর রহমান কালু (৪২), মুন্না (১৮), শুভ (২৯), মাহমুদুল হাসান (১৪), চম্পা খাতুন (৩৫), বড় শেরপাড়া গ্রামের আলমগীর হোসেন (৩৮), কেশববাড়িয়া গ্রামের বনি আমিন (২১), মাহাতাব হোসেন (৩৮) এবং হাঁসবারিয়া গ্রামের মাসুদ রানা (৪৫)।জানাগেছে, শুক্রবার জুমার নামাজের পর কারিগরপাড়া জামে মসজিদের কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রম নিয়ে একই এলাকার আফসার আলী পক্ষের সঙ্গে মসজিদ কমিটির সভাপতি নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম পক্ষের লোকজনের তর্ক-বিতর্ক হয়। এরই জেরে শনিবার সন্ধ্যার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইট-পাটকেল ও লাঠির আঘতে উভয় পক্ষের অন্তত: ৯জন আহত হন। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’