মো: আব্দুস সালাম
একমুঠো আদর দেবেগো ! শুধু একমুঠো
ওগো হেনা তুমিতো মাতৃত্বের আকরে তৈরী
তোমার সার্থকতাই কাউকে দেওয়া—
এতটুকু সেবা
এতটুকু স্নেহ
এতটুকু যত্ন
তাই চাই তোমার কাছে
একমুঠো আদর
একমুঠো কদর
একমুঠো আশা
একমুঠো ভালবাসা
তৃষ্ণিত বুভুক্ষ হৃদয় আমার
যক্ষার গ্রাস জীর্ণ অসুস্খ হৃদরোগে
বলিয়াছে ডাক্তার— এই অসুস্খ পরিবেশে
গোগ্রাসে গিলিরেও ঔষধ
হবেনা কর্ম সাধন প্যরালাইসিস রোগের ঔষধ নয়, সেবাই প্রধান
এই হৃদরোগ সারিবার সেবন বটিকা
একমুঠো আদর
একমুঠো কদর
সত্তর সেরে যাবে
অসুস্খ ক্ষত বিক্ষত উত্তপ্ত মনটা আমার।
আমারই ম্যানডেট নিয়া
সাজিয়া আমারই প্রিয়া
বিছিয়ে দিয়া উদারতার চাদর
দাও একমুঠো প্রেম
একমুঠো ভালবাসা
শুধু একমুঠো ।।