মোহাম্মদ মেহেদী হাসান।
কে এলে মোর কুঞ্জবনে
অচেনা এক দূর অতিথি
ভালোবাসার অকৃত্রিম সুতার
বন্ধনে তোমায় দিলাম প্রীতি।
শ্রাবণ আকাশের নীল —নীলাম্বরে
যত তারকারাজির ফুল
দিলাম তোমায় জ্যোৎস্না ঝরানো
এক গোলাপ ফোটানো গুল।
তারকা কুসুমের মালা গেঁথে
আজি দিব তোমার গলে
গাঁদা ফুলের পাপড়ি ছড়াবো
তোমার চরণ যুগল তলে।
চারি পাশে তোমার থাকবে সহচর
আতর গোলাপ নিয়ে
পুকুর ঘাটে আরাম করে বসবে তুমি
দোলানো চেয়ারে গিয়ে।
শিউলি— বকুল সুবাস ছড়াবে
ঝিরিঝিরি দক্ষিণা বায়
চাঁদের মিষ্টি ছোঁয়া এসে
লাগবে তোমার গায়ে।