নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃতি সন্তান ও একুশে পদক জয়ী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকেগুণিজনসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়। অধ্যাপক আব্দুস সাত্তারউপজেলার চকবড়াইগ্রামের মৃত নজির উদ্দিন সরকারের পুত্র। তিনি বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এ উপলক্ষে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আফসার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র মোঃ ইসাহাক আলী, সাবেক পৌর প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুনীজন সংবর্ধনা বাস্তবাায়ন কমিটির আহবায়ক শফীউল হাসান তিতু, সদস্য সচিব রাশিদুল ইসলাম ও মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ নাটোরের বড়াইগ্রাম উপজেলাকে বিভক্ত করে বড়াইগ্রাম ও বনপাড়া নামে দু’টি পৃথক উপজেলা গঠনের দাবী জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার বক্তব্যে বড়াইগ্রামের মানুষের দীর্ঘদিনের উক্ত দাবীর সাথে একাত্বতা প্রকাশ করেন এবং বড়াইগ্রাম ও বনপাড়া নামে দু’টি পৃথক উপজেলা গঠনের প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন।
মো: আলমগীর কবিরাজ