বনপাড়া পৌরসভার প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, তারিখ ২০/০৫/২৬ খ্রিঃ

নাটোরের বনপাড়া পৌরসভা-এ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৬ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৩৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এ বাজেট উপস্থাপন করেন।

বাজেটে রাজস্ব খাতে ৬ কোটি ৫৩ লাখ ৫৯ হাজার ৬৬৫ টাকা এবং উন্নয়ন খাতে ২০ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭০৮ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া ৩১ লাখ ৮০ হাজার ৮৮১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে এবং সমপরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে।

পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় এবং পৌর প্রশাসক জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার।

এছাড়াও সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুর জামান আসাদ, সরদার রফিকুল ইসলাম, এবি এম ইকবাল হোসেন রাজু, মহুয়া নুর কচি, জামায়াত নেতা মোঃ বাবর আলী, সাংবাদিক সাইফুর রহমান, অহিদুল হক এবং মাহাবুল হাসান মেনন প্রমুখ।

মো. আলমগীর কবিরাজ