নিজস্ব প্রতিবেদক॥
নাটোরের লালপুর থেকে পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০) সহ ৪ জনকে ১টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ডগুলি ও ২টি লোহার তৈরী কালো রং এর ম্যাগাজিন সহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাতে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ নিয়ে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে সড়কে ঠহল দিচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাথে থাকা একজন পালিয়ে যায়।
আটক মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০) পিতা- মৃত আঃ সামাদ, সামিউল ইসলাম (৪৬) পিতা-নুর মোহাম্মদ, কাজল (৪০) পিতা-মৃত আঃ হামিদ এর বাড়ি ঈশ্বরদী পশ্চিম টেংরী এবং মনিরুজ্জামান (৩৯) পিতা- আহসান আলী এর বাড়ি লালপুরের গৌরীপুরে।
মাহমুদ হাসান ওরফে সোনামনি ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বলে জানাগেছে অন্যরা তার সহযোগী বলে জানাগেছে। আটকৃত মনিরুজ্জামানের বাড়ি লালপুর উপজেলার গৌরীপুরে অন্যরা ঈশ্বরদী উপজেলার।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।