বাউয়েটে আউটকাম-বেইজড এডুকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ## নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “বিএইটিই অ্যাক্রেডিটেশন-এর জন্য কে-প্রোফাইল, সিইপি ও সিইএ বাস্তবায়ন এবং মূল্যায়ন” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাউয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর মানদ- অনুযায়ী আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই), কে-প্রোফাইল, কারিকুলাম ইভ্যালুয়েশন প্রসেস (সিইপি) এবং কোর্স ইভ্যালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট (সিইএ) বাস্তবায়ন ও মূল্যায়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ মুনিরুজ্জামান, পিএসসি, পিএইচডি, (অবঃ) এবং প্রফেসর জি. এম. জাহিদ হাসান, পিএইচডি। তাঁরা অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক উপস্থাপনা প্রদান করেন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। তিনি তাঁর বক্তব্যে প্রকৌশল শিক্ষার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক মানদ- অর্জন এবং সফল অ্যাক্রেডিটেশনের জন্য শিক্ষকদের সক্রিয় অংশ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের প্রধানগণ ও শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি, বাউয়েট-এর অতিরিক্ত পরিচালক মো. হামিদুর রহমান।

মো:আলমগীর কবিরাজ