নিজস্ব প্রতিবেদক॥ নাটোরের লালপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাকির আলী নামে এক ভ্যান চালকের (6৫) মৃত্যু হয়েছে। ট্রাকের চাকায় তার মাথা সড়কের সাথে পিষে যায়। সোমবার রাতে লালপুর-বনপাড়া সড়কের চকনাজিরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জাকির আলী উপজেলার উত্তর লালপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় ট্রাকের হেলপার ইসরাইল হোসেন ঢ্রাক চালাচ্ছিলেন বলে জানাগেছে। পুলিশ ট্রোকটি আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারী চালিত ভ্যানে করে দোকানে দোকানে পাওরুটি বিক্রি করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। রাত ৮টার দিকে চকনাজিরপুর বাজার এলাকায় বনপাড়াগামী ১০ চাকার একটি ড্রাম ট্রাক তার ভ্যানে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যান। ট্রাকের চাকায় তার মাথা সড়কের সাথে পিষে যায়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । ট্রাকের হেলপার মোঃ ইসরাইল হোসেন ট্রাকসহ ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।