বড়াইগ্রাম (নাটোর) মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সাবেক বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু’র ১৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলার কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬নং ওয়ার্ড যুব দলের উদ্যোগে বৃহষ্পতিবার বিকেলে এ শাহাদাত বার্ষিকী পালিত হয়। দিবসটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা এমামুলের সভাপতিত্বে ও কোরবান আলীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর –- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ আব্দুল আজিজ। সেখানে সানাউল্লাহ নুর বাবু হত্যার বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য মোঃ আশরাফ আলী, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক তথ্য সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হান্নান প্রমুখ। পরে সানাউল্লাহ নুর বাবুর বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাহমুদ উল্লাহ। সাবেক বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে ২০১০ সালের ৮ অক্টোবরে দিন-দুপুরে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে।