লালপুরে ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে ব্র্যাক এর “আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা বুধবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ব্র্যাক এর জেলা সমন্বয়ক হাসিবুল ইসলামের সভাপত্বি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন। বক্তব্য রাখেন, সেক্টর স্পেশালিষ্ট ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসুচির সোহেল রানা, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান মোল্লা, এসোসেয়েট অফিসার সালমা বেগম ও তৌহিদা আক্তার, প্রোগ্রাম অরগানাইজার জালাল হোসেন, দিদার হোসেন প্রমুখ।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা আই সিটি কর্মকর্তা স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্র্যাক লালপুর উপজেলা শাখার এডুকেশন এভোব অল এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।