বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৩তম সিন্ডিকেট সভা সোমবার ১৫ জুন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সিন্ডিকেট সভায় ২২তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, একাডেমিক কাউন্সিল-এর ২৮তম সভার সিদ্ধান্ত ও সুপারিশসমূহ অনুমোদন, অর্থ কমিটির ২৬তম সভার কার্যবিবরণীর সুপারিশসমূহ অনুমোদন, ২২তম শৃংখলা কমিটি সভার সুপারিশসমূহের অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বিশ^বিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন পিএসসি (অবঃ), এরিয়া সদর দপ্তর, বগুড়া সেনানিবাসের কর্ণেল এ্যাডমিন কর্ণেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম বিজিবিএম, পিএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে, বাউয়েট এর সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ)।

এছাড়া উক্ত সভায় অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কতৃর্ক মনোনীত সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা) তরফদার মোঃ আক্তার জামীল এবং পরিচালক কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর (এমডি, এডব্লিউটি) এর প্রতিনিধি লেঃ কর্ণেল মোহাম্মদ রাশেদুল হাসান রাহাত, পিএসসি।

মো: আলমগীর কবিরাজ