বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ##
নাটোরে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবারউপজেলা পরিষদ কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো.আব্দুল আজিজ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এছাড়া সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইন চার্জ মাহাবুবুর রহমান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফুল ইসলাম, অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসাইন, ইউপি চেয়ারম্যান মমিন উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ সাহা, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ সাইফুর রহমান প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রণ বিষয়ে উপজেলার প্রতিটি ইউপি চেয়াম্যান-মেম্বরদের মাদক বিক্রেতা ও মাদকাসক্তদের তালিকা প্রস্তুত এবং তালিকানুযায়ী প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য।
এরপর একই স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চমহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মো. আলমগীর কবিরাজ