লালপুর (নাটোর) সংবাদদাতা//
নাটোরের লালপুর উপজেলার দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে আব্দুল আজিজ (২২) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়। আব্দুল আজিজ নওগাঁ জেলার সাপাহার উপজেলার হাঁপানিয়া গ্রামের আজিজুল হকের ছেলে। ঘটনার শিকার শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ফারাবি হোসেন (৯) শুক্রবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১২ টার দিকে তাকে তুলে নিয়ে জোর করে বলৎকার করে শিক্ষক আব্দুল আজিজ। এতে রক্তক্ষরণ হলে শিশুটি কাঁদতে কাঁদতে বিষয়টি তার পরিবারকে জানায়। শনিবার পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। ফারাবি হোসেনের বাড়ি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে।
লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।