রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতি বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর কবিরাজ ##
নাটোরের বড়াইগ্রামে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে রোববার দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নকে সভায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সভাটি সঞ্চালনা করেন বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ্মিনী কস্তা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহাবুর রহমান, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালবের জেলা ব্যবস্থাপক কোরবান আলী, জোনাইল উদ্যোমী সঞ্চয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মতিউর রহমান এবং বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সেন্টু কস্তা, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ সাইফুর রহমান প্রমুখ।
রাজশাহী বিভাগীয় পর্যায়ে বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন শ্রেষ্ঠত্ব অর্জন করায় সভায় ইহার ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার সুধীমন্ডলী ও সমবায়ী সদস্য-সদস্যাবৃন্দ।