বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদকঃ মোঃ আলমগীর কবিরাজ।।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন, সমাজের বিবেক হচ্ছে সাংবাদিকরা। সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরকারের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। এসব বিষয় সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকদের বিবেক-বুদ্ধি, চেতনা, পরামর্শ অত্যাবশ্যক। সভায় সাংবাদিকদের যৌক্তিক দাবী ও পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনার আশ^াস দেন এবং তিনি বলেন, পেশাগত কার্যক্রম গতিশীল করতে সার্বিক সহযোগিতা করা হবে।
বুধবার বিকেল ৩টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় কয়েকটি প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এলাকার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা দরকার। এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান, আলহাজ¦ আশরাফুল ইসলাম, মোঃ অহিদুল হক, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সুরুজ আলী, মাহামুদুল হাসান মেমন, মোঃ হযরত আলী, মাহবুবুর রহমান, অমর ডি কস্তা প্রমুখ।