নিজস্ব প্রতিবেদক, মো. আলমগীর কবিরাজ :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ¦ মোঃ হেলাল উদ্দিন। এছাড়া সাক্ষরতার গুরুত্ব ও নিরক্ষরতা দুরীকরণের উপায়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ আনোয়ারুল ইসলাম, বনপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলীম, প্রধান শিক্ষক মোঃ আজাহার আলী, মোছাঃ তহমিনা খাতুন, মোঃ আলফুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, সাংবাদিক আলহাজ মোঃ সাইফুর রহমান প্রমুখ।