গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে বিএনপির বিকল্প নাই– হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক ## সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।গণতন্ত্রকেনির্মুল করার লক্ষ্যে দেশী-বিদেশী চক্রান্তে তিনি নিহত হন।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে বিএনপির বিকল্প নাই। সেজন্য বিএনপিকে শক্তিশালী করতে হবে। বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই ষড়যন্ত্র শুরু হয়। আবারও সে ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাত করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি দল পছন্দের ২/৩টি প্রত্রিকা রেখে সমস্ত প্রত্রিকা বন্ধ করেছিল। গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সে সুযোগ আর দেয়া হবে না।
সোমবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বড়ইগ্রাম উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।নাটোর জেলা বিএনপির সদস্য ও বনপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আব্দুল আজিজ, নাটোর জেলা বিএনপি নেতা কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান, সাইফুল ইসলাম আফতাব, বড়াইগ্রাম উপজেলা বিএনপি নেতা আলী আকবর,লিয়াকত আলী, আব্দুস সালাম, এবিএম ইকবাল হোসেন রাজু প্রমুখ।
মো: আলমগীর কবিরাজ