নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রাথমিকশিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিকশিক্ষা দপ্তরের উদ্যোগে শনিবার দিনব্যাপি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, কাবিং,ওবিতর্ক প্রতিযোগিতার শুভউদ্বোধন করেন নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ।এরপর, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলী,বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন রাজু, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেহানা পারভীন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তামান্না আলম, মো. শওকত আলম রতন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আলফুর রহমান, সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, কোষাধ্যক্ষ শারমিন সুলতানা প্রিয়া,প্রধান শিক্ষক মো. আজাহার আলী, মো. শফিকুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মো; আলমগীর কবিরাজ