নাটোরে প্রেমিকার আপত্তিকর ভিডিও ধারণ : যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক::
নাটোরের সিংড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম করে ওই প্রেমিকার আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।
মাওলানা মিরাজ আহমেদের ব্যবহৃত মোবাইল ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানান সিংড়া থানার রফিকুল ইসলাম ওসি। তিনি জানান, মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।