লালপুরে র‌্যাব সদস্যদের আটকে মারধর আহত-৫ আটক-১

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে মাদক ব্যবসা সংক্রান্ত র‌্যাবের গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সদস্য দলের ৬ সদস্যকে আটকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এতে ৫জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। অহতদের মধ্যে র‌্যাব সদস্য মোঃ শাহীন হোসেনকে (৩০) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এ ঘটনায় নবীনগর গ্রামের সোহাগ মাহমুদ (৩০) নাকের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, মঙ্গলবার র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর এর এএসআই মোঃ পারভেজ মুন্সী এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম (এফএস) সিভিল পোশাকে মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান পরিচালনার পূর্বে ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান এলাকায় এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে আসে। এসময় নবীনগর গ্রামের ফজলুর রহমান ছেলে সোহাগ মাহমুদের নেতৃত্বে ১৫/২০ জন একত্রিত হয়ে উক্ত র‌্যাব সদস্যদের পথরোধ করে পরিচয় জানতে চায় করে। র‌্যাব সদস্যরা তাদের পরিচয় দিয়ে মোটরসাইকেল যোগে চলে আসতে চাইলে তারা তোয়াক্কা না করে র‌্যাবের ব্যবহৃত মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়। এতে তাদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থল থেকে সোহাগ মাহমুদ নামের একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলাছে।