লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে মজা পুকুরের কচুরিপানা পরিস্কার করতে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত পানিতে তলিয়ে যান আরিফুল ইসলাম। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।