নিজস্ব প্রতিবেদক ::
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্ট্রেশনে রাজশাহী-ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছায়রা খাতুন (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছায়রা খাতুন উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়নপুর মহল্লার আব্দুর রশিদের বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করতেন। তার বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, ট্রেনে কেটে নিহত বৃদ্ধা ছায়রার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।