বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক মো. আলমগীর কবিরাজঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজে “বিজনেস অ্যান্ড বেনিফিটস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বনপাড়া কলেজে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আলহাজ্ব কে. এম. শামসুল আলম এবং সঞ্চালনা করেন আহমেদপুর আজম আলী কলেজের বাংলার প্রভাষক নাজমা নাহার মাধবী। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি (বাউয়েট) একাডেমিক ডেপুটি রেজিস্টার আলহাজ¦া মোঃ আশরাফুল ইসলাম। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ আহসান হাবীব, নারী উদ্যোক্তা উম্মে আফরিন, বনপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফছা শারমিন।
বক্তারা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তা হিসেবে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসার মাধ্যমে ব্যক্তি ও সমাজের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের সম্ভাবনাময় কাজে লাগানো এবং পরিকল্পিতভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। সেমিনারে বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।