বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ আলমগীর কবিরাজঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ৪০৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে এবং তিনটি প্রতিষ্ঠান শতভাগ ফেল। শতভাগ ফেল বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আকতার।
ফলাফল অনুসারে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, বনপাড়া থেকে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন জিপিএ-৫ পেয়ে ফলাফলের শীর্ষে রয়েছে। পাশের হার ছিল ৮৭ দশমিক ১২। দ্বিতীয় অবস্থানে রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন ও তৃতীয়তঃ আহম্মেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফেল। সেগুলো হচ্ছে-কুমারখালী দাখিল মাদ্রাসার ১৮ জন, কুমরুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫ জন ও আটুয়া কেএস মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থীর কেহই পাশ করেনি। জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ জনের মধ্যে এসএসসি জেনারেল থেকে ১৬৫ জন, দাখিল মাদ্রাসা থেকে ৬ জন ও ভোকেশনাল থেকে ৭ জন রয়েছে। পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের হার সর্বাধিক ৮৭ দশমিক ৭২। কিন্ত জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন।