নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলের মাইসা বিনতে হক জিপিএ ৫ পেয়েছে

আবরার নুর ফাহিম

স্টাফ রিপোর্টার ::

| ১০ আগস্ট ২০২৬

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলের শিক্ষার্থী মাইশা বিনতে হক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেছে। তার এ কৃতিত্বে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মাইশা বিনতে হক নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্বজনরা তাকে অভিনন্দন জানান।

মাইশার বাবা মোজাম্মেল হক বিলমাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক, সাপ্তাহিক পদ্মাপ্রবাহের সম্পাদক, ইত্তেফাক পত্রিকার লালপুর সংবাদদাতা এবং লালপুর প্রেসক্লাবের সভাপতি।

মাইশার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতার ফলে সে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

মাইশা বিনতে হক ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায়। তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পরিবার ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেছে।

মাইশার এ সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পাশাপাশি তাকে নিয়ে ভবিষ্যতের জন্য আশাবাদ তৈরি হয়েছে।