নিজস্ব প্রতিবেদক, মো: আলমগীর কবিরাজ:
নাটোরে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বড়াইগ্রাম থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ শফিকুল ইসলাম, বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলী আকবর, মোস্তফা সামসুজ্জামান ও আব্দুল্লাহ আল আজাদ দুলাল, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, প্রিন্সিপ্যাল মোঃ মোয়াজ্জেম হোসাইন, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ।
সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের কর্মকান্ড, কৃষি জমিতে পুকুর খনন বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।