কুড়িগ্রাম-লালমনিরহাটে সতর্কতা তিস্তার পানি বিপাত সীমার ৩ সেন্টিমিটার উপরে

ভ্রাম্যমাণ প্রতিনিধি ::

উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার। তবে বৃহস্পতিবার রাত ৯টায় সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৮ মিটার, যা বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে।

উজানে পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই ঢল আজ রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার তিস্তা অববাহিকা অঞ্চলে পৌঁছাতে পারে। এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে বসবাসকারী সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানির স্তরে ওঠানামা হলেও সেগুলো এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে