নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার থেকে ৩০ পুড়িয়া হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওয়ালিয়া বাজার আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে অভিযান চালিয়ে ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আলী আকবর আলীর ছেলে সাহাবুল ইসলাম সাধন (৩৬) এবং মৃত জামাত আলীর ছেলে ঝুমুর আলীকে (৩৪) ৩০ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।