নিজস্ব প্রতিবেদক ## নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান নুরদহ পীরপাল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃহষ্পতিবার পুরষ্কার বিতরণী ও সংসদ সদস্যকে সংবর্ধন প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো. রেজাউল করিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ।
সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন রাজু, মাঝগাঁও ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, উক্ত মাদ্রাসার সুপার মো. আশরাফ উল আলম প্রমুখ।
মো: আলমগীর কবিরাজ